আজ থেকে শুরু হলো ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা। শিলিগুড়ির বিভিন্ন স্কুলগুলিতে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত হয়েছিলেন। প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পর্ষদ। চলতি বছরে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। কড়া নজরদারিতে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে সিসিটিভি এবং ভিডিয়োগ্রাফির ব্যবস্থা। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকছেন ৪০ হাজার পরীক্ষক,৩৫ হাজারেও বেশি পরিদর্শক নিয়োগ করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি-র ব্যবস্থা করা হয়েছে।
Related Posts
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন দুই যুবক
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে অসমের লক্ষিমপুর থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক। আগামী ২২শে জানুয়ারি…
Share this:
নিট-এ বড় সাফল্য মাসিদূর হোসেনের, পেলেন ৬১৮ নম্বর
মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এ ৬১৮ নম্বর…
Share this:
মিনিস্ট্রি অফ স্ট্যাটিসটিক্স ডিপার্টমেন্টের তরফে এক বিশেষ ওয়ার্কশপের আয়োজন
সোমবার ভারত সরকারের মালদা অঞ্চলের জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) ফিল্ড অপারেশন বিভাগের তরফে ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য শিল্প উদ্বেগের দ্বারা…
