জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন পুরাতন পান্ডাপাড়া ১৭/১৫৫ নম্বর বুথ। একই পরিবারের তিনজন দলের তিন প্রার্থী। সম্পর্কে তিন জা। তবে সম্পর্কে কোন ফাটল ধরবে না বলে সকলেই জানান। তৃনমূল কংগ্রেস প্রার্থী পুনম চক্রবর্তী (ছোট জা)। সিপিআইএম দলের প্রার্থী পর্ণা নাগ চক্রবর্তী (মেজো জা)। কংগ্রেস প্রার্থী কান্তা চক্রবর্তী (বড় জা)। তিনজনের সম্পর্ক খুবই ভালো এখনো দৈনন্দিন যোগাযোগ রয়েছে। রাজনৈতিক মতাদর্শে আলদা হলেও ভোটে জেতার ব্যাপারে সকলেই ১০০% শতাংশ আশাবাদী। তিন প্রার্থীই গৃহবধূ। আত্মীয় পরিজনদের বক্তব্য তারা কিছুটা হলেও বিভ্রান্ত। কে খুশি হবে আর কে অখুশি হবে। এখন দেখার কোন জা এগিয়ে থাকে। শেষে গণতন্ত্রের গণদেবতারাই শেষ কথা বলবে।
Related Posts
সুফল বাংলার ভ্রাম্যমান স্টল গুলি থেকে কম দামে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে রাজ্য কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলার ভ্রাম্যমান স্টল। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের বাজারগুলোতে সকাল…
Share this:
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি এলেন সেচ মন্ত্রী
সিকিমের বাঁধ ভেঙ্গে তিস্তা সহ একাধিক নদীর জলস্ফিতি হয়ে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলা সহ দার্জিলিং জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি শুরু…
Share this:
দুটি চোরাই বাইক সহ দুজনকে গ্রেফতার করলো রাজগঞ্জ থানার পুলিশ
সোমবার বিকেলে রাজগঞ্জ থানার অন্তর্গত করতোয়া মোড় থেকে বাইক সহ দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল মনজর আলম ও হাসিরুল…
