ফাঁসিদেওয়ার মাদাতি টোলপ্লাজায় দুটি ডাক পার্সেলের লরি থেকে উদ্ধার ৪৯টি মহিষ। ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাক পার্সেলের লরিতে মহিষ পাচারের খবর পেয়ে সাফল্য পায় পুলিশ। বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মহিষ। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ডাক পার্সেলের লরি আটক করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ আমির ও মহম্মদ ওয়ারিশকে। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Related Posts
রথযাত্রার আগে বড় ঘোষণা শক্তিগড় মঠের
আসন্ন ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করল শ্রী কেশব গোস্বামী গৌড়ীয় মঠ, শক্তিগড়। সাংবাদিক বৈঠকে মঠের পক্ষ থেকে জানানো…
Share this:
শিলিগুড়ি খালপাড়ার গোডাউন থেকে উদ্ধার সাড়ে ৭ টন প্লাস্টিক ক্যারিব্যাগ
খবর ছিল খালপাড়ার একটি বাড়ির গোডাউনে দেদার নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবসা চালাচ্ছে অরুন কুমার গোয়েল নামে এক ব্যক্তি। সেই মতো…
Share this:
সরকারি নিয়ম উপেক্ষার অভিযোগে স্কুলের বাইরে অভিভাবক ও এআইডিএসও-র আন্দোলন
শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বাড়ানোকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়ায়। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে বার্ষিক…
