শিলিগুড়ি-শালুগাড়া পথে দুর্ঘটনা, তদন্তে পুলিশ ও জওয়ানের অবস্থা স্থিতিশীল

শালুগাড়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক জওয়ান। জানা গিয়েছে, সোমবার তিনি নিউজলপাইগুড়ি থেকে শালুগাড়ার দিকে যাচ্ছিলেন। পথে উড়ালপুলের উপর তাঁর গাড়ি বিকল হয়ে যায়। এরপর তিনি নিজেই গাড়ি মেরামতের কাজ করছিলেন।

সেই সময় নিউজলপাইগুড়ির দিক থেকে আসা একটি গাড়ি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় জওয়ান আহত হলেও তাঁর চোট গুরুতর নয় বলে জানা গেছে। ঘটনার পর গাড়ির চালক, দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা মানিক বর্মন বলেন, “রবিবার আমার ছেলে পাহাড়ে গিয়ে আহত হয়। সেই নিয়ে মানসিক চাপ ছিল।

পাশাপাশি টাকা-পয়সা নিয়েও চিন্তায় ছিলাম। আমার চালকরাও বারবার ফোন করে টাকার জন্য তাগাদা দিচ্ছিল। এই সব দুশ্চিন্তার মধ্যেই আচমকা দুর্ঘটনাটি ঘটে যায়।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।