উধমপুরে ট্রাক-চারচাকা গাড়ির সং*ঘ*র্ষে আ*হ*ত ৫ জন অমরনাথ যাত্রী

জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার বট্টল বল্লিয়াঁর কাছে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনা। জানা যায় অমরনাথ যাত্রাপথে থাকা একটি চারচাকা গাড়িকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। এতে ওই গাড়িতে থাকা পাঁচজন অমরনাথ যাত্রী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, যাত্রার পথে দ্রুতগতিতে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়িটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।