দুর্গাপুর থেকে ৫৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আজ, দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম থেকে ৫৪০০ কোটি টাকার একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ও রেল পরিষেবায় এই বিপুল বিনিয়োগে রাজ্যের বিভিন্ন জেলা লাভবান হবে বলে জানিয়েছে বিজেপি নেতারা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গতকাল থেকেই দুর্গাপুরে চলচ্ছে চূড়ান্ত প্রস্তুতি। বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ‘‘এই প্রকল্পগুলি প্রমাণ করে দেয়, কেন্দ্র কোনওভাবেই পশ্চিমবঙ্গের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে না। বরং রাজ্যের সার্বিক উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।’’

জানা গেছে, গ্যাস সরবরাহ প্রকল্প
বাঁকুড়া ও পুরুলিয়ায় বাণিজ্যিক ও গৃহস্থালি ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে ভারত পেট্রোলিয়াম। সিএনজি আউটলেটও চালু হবে। ‘উর্জা গঙ্গা’ প্রকল্প – দুর্গাপুর থেকে হলদিয়া পর্যন্ত ১৩২ কিমি পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ। এতে পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার বহু পরিবার পাবে পাইপলাইনের গ্যাস। দূষণ নিয়ন্ত্রণে শক্তি প্রকল্প
রঘুনাথপুর, মেজিয়া ও অন্ডালের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে দূষণ কমাতে ফুয়েল গ্যাস ডেসালফিউরাইজ়েশন প্রযুক্তি চালু হবে। এছারা রেল ডাবল লাইন প্রকল্প – পুরুলিয়া থেকে কোটশিলা পর্যন্ত ৩৬ কিমি ডাবল লাইনের কাজ হবে, যা কলকাতা, জামশেদপুর, ধানবাদ ও রাঁচির মধ্যে রেল যোগাযোগ উন্নত করবে। সাথে ওভারব্রিজ নির্মাণ
পাণ্ডবেশ্বর ও জামুড়িয়ার তপসি স্টেশন এলাকায় দুইটি ওভারব্রিজ নির্মাণ, যা এলাকার দীর্ঘদিনের দাবি ছিলো।

এছারও জানা গেছে প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দর থেকে সড়কপথে দুর্গাপুরে এসে গান্ধী মোড় হয়ে মহিলা মহাবিদ্যালয় মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত রোড–শো করে। রাস্তার ধারে তৈরি করা হয় বাঁশের ব্যারিকেড।

নেহরু স্টেডিয়ামে দু’টি পৃথক মঞ্চ তৈরি হয়েছে—একটি জনসভা ও অন্যটি প্রকল্প উদ্বোধনের জন্য। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

বিজেপি নেতৃত্বের দাবি, এই বিনিয়োগে রাজ্যে তৈরি হবে বহু কর্মসংস্থানের সুযোগ ও পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে উঠবে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ও রেল পরিবহণ ব্যবস্থার উন্নতিতে সাধারণ মানুষ উপকৃত হবে।