চালু হলো একগুচ্ছ নতুন বাস

বড় সুখবর কতৃপক্ষের তরফে। নতুন বছরের শুরুতেই নতুন উপহার পেল উত্তরবঙ্গবাসী। এই প্রথম শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম চালু করেছে ভলভো স্লিপার বাস পরিষেবা। উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কলকাতা মহানগরের জন্য পশ্চিমবঙ্গ পরিবহন নিগম পেল ১৮ টি সিএনজি বাস।

এছাড়াও, বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ ‘উপহার’ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ষ ছ’টি স্লিপার ভলভো বাস প্রকল্পের জন্য খরচ ১১.৩৬ কোটি টাকা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম যে ১৩টি সিএনটি বাস পেল, সেজন্য ৫.২ কোটি টাকার মতো খরচ হয়েছে। আর কলকাতা মহানগরের এসি মিডি বাসের জন্য ব্যয় হয়েছে ৫.৫ কোটি টাকা।

এছাড়াও একটি একটি ভলভো স্লিপার বাস আলিপুরদুয়ার, কলকাতা হয়ে দিঘা পর্যন্ত যাবে। অপর একটি বাস কোচবিহার থেকে ছাড়বে। কলকাতা হয়ে পৌঁছাবে দিঘায়। আর চারটি ভলভো স্লিপার বাস চালানো হবে শিলিগুড়ি এবং দিঘার মধ্যে। চারটি বাসও কলকাতা হয়েই যাবে।