গত ১ জুলাই ঘোকসাডাঙ্গা জাতীয় সড়কে বেসরকারি বাসে ডাকাতি কাণ্ডের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অবশেষে উন্মোচন হলো ডাকাতি কাণ্ডের রহস্য।পুলিশের পক্ষ থেকে জানানো হয় রানাঘাট থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসা বেসরকারি বাসটিতে আনা হচ্ছিল 5 কেজি রুপোর গয়না। আর সেই রুপোর গয়না লুট করতেই দুষ্কৃতীরা বাসে উঠে এই ডাকাতির ঘটনা ঘটায়। গত পয়লা জুলাই ঘোকসাডাঙ্গা রাইস মিল এলাকায় একটি বেসরকারি বাসে কয়েকজন দুষ্কৃতি উঠে পড়ে এবং বাসের ড্রাইভার এর কেবিনে থাকা কয়েকটি ব্যাগ তুলে নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। অবশেষে আজ পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান সেই ব্যাগে ছিল ৫ কেজি রুপোর গহনা।ইতিমধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে এবং সেই ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বুলেরো গাড়ি আটক করেছে। পুলিশ সুপার জানান ১ কেজি ৮০০ গ্রাম রুপোর গহনা উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
Related Posts
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্ট্রংরুমকে কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে
তিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের স্ট্রং রুমে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুম।জলপাইগুড়ির…
Share this:
অভিনব প্রতারণার ফাঁদে পড়লো তুফানগঞ্জের কাউন্সিলর অনিমেষ তালুকদার
অভিনব প্রতারণার ফাঁদে পড়লো তুফানগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ তালুকদার। প্রতারণার শিকার হয়ে খোয়ালেন ৪১ হাজার টাকা। ঘটনায়…
Share this:
নতুন বছরের শুরুতেই খুলে গেল রোহিনী রোড
নতুন বছরের প্রথম দিনেই পাহাড়ঘেঁষা এলাকায় ফিরল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার খুলে গেল শিলিগুড়ি…
