জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয়ের শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। কৃষ্ণ, কংস, বাসুদেব, নন্দ সহ বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশ নেয় শিশুরা। জন্মাষ্টমী উপলক্ষে ছোট ছোট শিশুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয় কর্তৃপক্ষ। গোপাল সহ বিভিন্ন সাজে অনুষ্ঠানে অংশ নেয় খুদে শিশুরা। বাঁশি হাতে দেখা যায় খুদে কৃষ্ণকে। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে জলপাইগুড়ির মাসলকাইবাড়ি অরবিন্দ নগর শিল্প সমিতি পাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে খুব খুশি শিশুদের অভিভাবকরাও। রাধা, কৃষ্ণ, গোপাল ও যশোদা সেজে শিশুরা অংশ নেয় অনুষ্ঠানে। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের নিয়ে এই জন্মাষ্টমী উৎসব পালন করছি আমরা। এধরণের অনুষ্ঠানে অংশ নিতে পেরে শিশুরাও খুব খুশি।”
Related Posts
কোচবিহারের রাসমেলার সময়সীমা বর্ধিত করার দাবিতে সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা
আগামী রবিবার পর্যন্ত কোচবিহার রাসমেলা বর্ধিত করার দাবিতে আজ কোচবিহার রাসমেলার সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা। কোচবিহার পৌরসভার পক্ষ থেকে…
Share this:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হল রাখি বন্ধন উৎসব
বুধবার ভেটাগুঁড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হলো রাখি বন্ধন উৎসব। ১৩ নং বেঙ্গল বিএন এনসিসির উদ্যোগে…
Share this:
লিখুভিরে ধস, বিপর্যস্ত মেল্লি–কিরনে রোড
ফের পাহাড়ে দুর্যোগের ছায়া। কালিম্পং জেলার লিখুভির (Likhu Bhir) এলাকায় পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বড় বড় বোল্ডার। যার জেরে মেল্লি…
