সোমবার ভারত সরকারের মালদা অঞ্চলের জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) ফিল্ড অপারেশন বিভাগের তরফে ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য শিল্প উদ্বেগের দ্বারা বার্ষিক সমীক্ষা (ASI) রিটার্নের স্ব-সংকলনের সুবিধার্থে,একটি ASI ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।এদিন শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ড. বি কুমার,মালদার যুগ্ম পরিচালক ও আঞ্চলিক প্রধান।এছাড়াও কারিগরি অধিবেশনটি পরিচালনা করেছিলেন শ্রী পঙ্কজ লামা,সিনিয়র পরিসংখ্যান আধিকারিক।মূলত এই দিনের এই অনুষ্ঠানে ASI রিটার্ন পূরণের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।এছাড়াও এদিন শিলিগুড়ির উপ-আঞ্চলিক অফিসের অন্যান্য সিনিয়র পরিসংখ্যান কর্মকর্তাদের হাতে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি এদিন এনএইচপিসি,ইপিসি ইন্টারন্যাশনাল,এইচএসবি এগ্রো,স্টার সিমেন্ট,হিমালয়ান এন্ডেভার,মোনালিসা বটলিং ইন্ডাস্ট্রিজ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৪০টি ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অন্যদিকে উপস্থিত ছিলেন সিনিয়র পরিসংখ্যান আধিকারিক শ্রী আশিস কুন্ডু,শ্রীমতী পবিত্র সেবা, সুদীপ বোডক,বিকে সাহা, রাকেশ শর্মা,চিরঞ্জিত মালো,পৃথু সরকার এবং মাইনাক সরকার।সবশেষে এই দিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পগুলিকে বছরের পর বছর ধরে ASI রিটার্ন দ্রুত ফাইল করার জন্য প্রশংসার শংসাপত্র দিয়ে ভূষিত করা হয়।
Related Posts
দু’ফুটের জমিতে ৫০ ফুটের বাড়ি, অবাক নেটিজেনরা
মাত্র দুই ফুট চওড়া। আর সেই জমিতে দোতলা বাড়ি বানিয়েছেন এক ইঞ্জিনিয়ার! সেই বাড়ির এক ফালির দৈর্ঘ্য মাত্র ৫০ ফুট।…
Share this:
বিজেপির ২ কর্মীর বাড়ির সামনে থেকে ব্যাগ ভর্তি বোম উদ্ধার ঘিরে চাঞ্চল্য
একই গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি কর্মীর বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে। ঘটনাটি ঘটেছে…
Share this:
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের দাবিতে পথে নামলো ABVP
অবিলম্বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দূর করতে হবে এই দাবি তুলে পথে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিট।…
