শুক্রবার সকালে চলে গিয়েছিলেন ভোট দিতে। কিন্তু, ভোটকেন্দ্রে গিয়ে শুনলেন তিনি নাকি মারা গিয়েছেন। তাই ভোট দিতে দেওয়া হবে না তাকে। কাগজে-কলমে তিনি মৃত। তাই ভোটাধিকার নেই। ভোট কেন্দ্র থেকে ফিরে এলেন সুনীল সাহা। এদিন ভোটের সকালে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে। তিনি জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা। এদিন সকালে ১৩/১৩৮ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন তিনি।ভোটের ডিউটিতে থাকা অফিসার জানান, তার কিছু করার নেই। ভোটার তালিকায় ডিলিট রয়েছে তাই ভোট দিতে পারবেন না তিনি, তাই ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে।
Related Posts
নিষিদ্ধ কাফ সিরাপ সহ আটক এক যুবক
বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সাদা পোশাকের পুলিশ বীরপাড়া সরাই লাইন থেকে নিষিদ্ধ কাফ সিরাপ সহ জিতেন সরকার নামে একজনকে গ্রেফতার…
Share this:
মাস্টারমশাই-এর স্কুল বদলি হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন স্কুলের ছাত্র-ছাত্রীরা
আলিপুরদুয়ার:- মাস্টারমশাই নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাবে,এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা। এদিন মাস্টারমশাইকে কাছে পেয়ে ছাত্ররা…
Share this:
ফালাকাটায় হাতির আতঙ্কে বিপর্যস্ত মানুষ
ফালাকাটা : শুক্রবার মধ্যরাতে ফালাকাটা শহরের এক নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লী হয়ে দুই নম্বর ওয়ার্ড রবীন্দ্র নগর সাহাপাড়া হয়ে তিন…
