শুক্রবার ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলে ১৬ /৮০ এবং ৮১ বেস্ট মডেল বুথে প্রথম ভোট দিলেন সদ্য ভোটে নাম উঠা ভোটাররা, তারা বলেন তাদের ভোট সম্বন্ধে আগে কোনো অভিজ্ঞতাই ছিল না। তাই জীবনের প্রথম ভোট দেবে বলে বৃহস্পতিবার থেকেই একটা কৌতূহল ছিল তাদের মনে, তাই এদিন তারা ভোট দিতে পেরে খুব খুশি।সেইসঙ্গে বেস্ট মডেল বুথ সুভাষ নগর হাই স্কুলের ১৬/৮০ ও ৮১ বুথে ভোট দিলেন নবাগতরা। তাদের কথায় আগে তারা ভোট না দিলেও তারা ভোটের বুথ গুলো দেখেছে কিন্তু এতো সুন্দর সাজানো আলপনা দেওয়া, এবং বয়স্কদের জন্য আলাদা বসার ব্যবস্থা,সেলফি জোন সহ অন্যান্য ব্যবস্থাও ছিল তা দেখে তারা মুগ্ধ। তাদের কথায় এরকম পরিবেশে তারা ভোট দিতে পেরে খুব খুশি।
Related Posts
বিশ্বের তৃতীয় দূষিত দেশ ভারত, শীর্ষে দিল্লী
বিশ্বের মধ্যে তীব্র বায়ু দূষণে ছড়াচ্ছে। এমন শহরের মধ্যে ১০০টি রয়েছে এশিয়ায়। এর মধ্যে ভারতে সিংহভাগ অবস্থিত। আবার প্রথম ৫০টি…
Share this:
মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে শিশুর মৃত্যু
মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো ১২ বছরের এক শিশুর। স্থানীয় সূত্রের খবর,…
Share this:
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পালন করা হল অ্যান্টি র্যাগিং অবজারভেশন সপ্তাহ
ইউজিসি এর নির্দেশ অনুযায়ী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো অ্যান্টি র্যাগিং অবজারভেশন সপ্তাহ।বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ‘ল’ মোড় থেকে প্রশনাসনিক…
