আজ কোচবিহারে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ কোচবিহার এভিএন শীল কলেজ ময়দানে অবতরণ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হেলিকপ্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সেখানেই থাকবে লাল এবং হলুদ শাড়ি পড়ে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে বৈরাতি নৃত্য এবং রাভা নৃত্যের আয়োজন থাকবে। কীর্তনের দলকে নিয়ে মদনমোহন মন্দিরে প্রবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচির সূচনা করবেন। মদনমোহন মন্দির থেকে তিনি চলে যাবেন দিনহাটা। দিনহাটার বামনহাটে রাত্রিযাপন এর জন্য তৈরি করা হয়েছে ক্যাম্প। সেখানে তিনি তৃণমূল কর্মী এবং নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন। একই সঙ্গে সেখানেই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে হবে গোপন ভোট।
Related Posts
‘নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব হোক আলোকিত’ এই বার্তায় পথে নেমেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন
নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব আরও আলোকিত হোক, এই বার্তা নিয়ে সমাজের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন পথে নেমেছে। আজ শিলিগুড়ি…
Share this:
দুধিয়ায় বালাসনের জলে আ*টকে গাড়ি, বি*পাকে যাত্রীরা
শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ায় বালাসন নদীর মাঝে গাড়ি নিয়ে প্রবেশ করে বিপাকে পড়লেন কয়েকজন যুবক-যুবতী। হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গাড়িটি…
Share this:
মেয়র গৌতম দেব তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে প্রচার সারলেন
দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে নকশালবাড়িতে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি…
