তৃণমূল স্তরে প্রগতি এবং উন্নয়নের লক্ষ্যে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হয়ে সাগরে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। যা চলবে আগামী দু মাস ধরে। গতকাল কোচবিহারে পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনহাটা পৌঁছে বামনহাটে রাত্রিযাপন করেন। আজ দিনহাটা সিতাই শীতলকুচিতে জনসভা করে মাথাভাঙ্গা কলেজ ময়দানে এসে বুথ অঞ্চল এবং ব্লক স্তরীয় নেতৃত্বদের সাথে বৈঠক করার পাশাপাশি আগামী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করতে গোপন ব্যালট বক্সে ভোট দান প্রক্রিয়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মাথাভাঙ্গা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে। ভোট প্রক্রিয়া চলবে সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত। তারপর মাথাভাঙ্গা কলেজ ময়দানে রাত্রিযাপন করবেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙ্গা কলেজ ময়দানে রাত্রি যাপন করে আগামীকাল তুফানগঞ্জে গিয়ে সভা করার কথা রয়েছে তার। এই মুহূর্তে মাথাভাঙ্গা কলেজ ময়দানে ব্যালক বক্স পৌঁছে গেছে আর এই ব্যালট বক্সেই গোপন ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে মাথাভাঙ্গা কলেজ ময়দানে এবং এই মুহূর্তে সমস্ত প্রস্তুতিও প্রায় শেষ লগ্নে। পঞ্চায়েত স্তর থেকে স্বচ্ছ ভোট প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন করতেই এই প্রক্রিয়া বলে জানা গেছে।
Related Posts
ভালো কাজে পুরস্কার পাবে পঞ্চায়েত উদ্যোগ জেলা প্রশাসনের
ভালো কাজ করলে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলিকে পুরস্কৃত করা হবে বলে জানাল কোচবিহার জেলা প্রশাসন। যে গ্রাম পঞ্চায়েতগুলি সরকারের…
Share this:
বাঁধের আশেপাশে বসবাসকারী লোকজনকে বাস্তুচ্যুত না করার দাবিতে মিছিল কোচবিহারে
বাঁধের বাসিন্দাদের উচ্ছেদ না করার দাবিতে কোচবিহার সেচ দপ্তর ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখালেও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ও UCRC…
Share this:
পঞ্চায়েত নির্বাচনে গোষ্ঠী কোন্দল ঠেকাতে দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ
চাঞ্চল্যকর মন্তব্য উদয়ন গুহের,গরিব মানুষের থেকে বেশি সুযোগ-সুবিধা নিয়েছে দলের কর্মীরা,পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে দাঁড়ালে তার আগে পার্টির কাছে হিসেব…
