তৃণমূল স্তরে প্রগতি এবং উন্নয়নের লক্ষ্যে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হয়ে সাগরে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। যা চলবে আগামী দু মাস ধরে। গতকাল কোচবিহারে পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনহাটা পৌঁছে বামনহাটে রাত্রিযাপন করেন। আজ দিনহাটা সিতাই শীতলকুচিতে জনসভা করে মাথাভাঙ্গা কলেজ ময়দানে এসে বুথ অঞ্চল এবং ব্লক স্তরীয় নেতৃত্বদের সাথে বৈঠক করার পাশাপাশি আগামী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করতে গোপন ব্যালট বক্সে ভোট দান প্রক্রিয়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মাথাভাঙ্গা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে। ভোট প্রক্রিয়া চলবে সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত। তারপর মাথাভাঙ্গা কলেজ ময়দানে রাত্রিযাপন করবেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙ্গা কলেজ ময়দানে রাত্রি যাপন করে আগামীকাল তুফানগঞ্জে গিয়ে সভা করার কথা রয়েছে তার। এই মুহূর্তে মাথাভাঙ্গা কলেজ ময়দানে ব্যালক বক্স পৌঁছে গেছে আর এই ব্যালট বক্সেই গোপন ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে মাথাভাঙ্গা কলেজ ময়দানে এবং এই মুহূর্তে সমস্ত প্রস্তুতিও প্রায় শেষ লগ্নে। পঞ্চায়েত স্তর থেকে স্বচ্ছ ভোট প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন করতেই এই প্রক্রিয়া বলে জানা গেছে।
Related Posts
কোচবিহারের খাগড়াবাড়ি এলাকা থেকে জলাশয় থেকে উদ্ধার হল কচ্ছপ
কোচবিহার দুই নম্বর ব্লকের উত্তর খাগড়াবাড়ি এলাকা থেকে উদ্ধার হলো একটি মধ্যবয়স্ক কচ্ছপ। কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা…
Share this:
কোচবিহারের রাসমেলার সময়সীমা বর্ধিত করার দাবিতে সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা
আগামী রবিবার পর্যন্ত কোচবিহার রাসমেলা বর্ধিত করার দাবিতে আজ কোচবিহার রাসমেলার সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা। কোচবিহার পৌরসভার পক্ষ থেকে…
Share this:
পঞ্চায়েত সদস্যার স্বামীকে পুলিশ গ্রেফতার করায় চাঞ্চল্য, ঘটনার প্রতিবাদে বিক্ষোভে বিজেপি সমর্থকেরা
বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে পুলিশ গ্রেফতার করার ঘটনার প্রতিবাদে দিনহাটার ভেটাগুড়ি বাজার এলাকায় কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে বিক্ষোভ প্রদর্শন করে…
