কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দেবের রোড শো’তে জনজোয়ার তুফানগঞ্জে। মঙ্গলবার তৃণমূল প্রার্থীর সমর্থনে তুফানগঞ্জে রোড শো করতে আসেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব (দীপক অধিকারী)। এদিন দুপুরে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের বল খেলা ময়দানে হ্যালিপ্যাডে নেমে নাটাবাড়ি কদমতলা পর্যন্ত রোড শো করেন অভিনেতা দেব। এদিন দেবকে ঘিরে তৃণমূল কর্মী–সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটের মুখে তারকা প্রচার কোচবিহারে আলাদা মাত্রা যোগ করেছে। অভিনেতাকে দেখতে পথের দুই দিকে দাঁড়িয়ে ছিল কয়েক হাজার স্থানীয় মানুষের পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা।
Related Posts
অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে পুন্ডিবাড়িতে রোড শো করলেন
কোচবিহার দুই নম্বর ব্লকের পুন্ডিবাড়ি বাজার এলাকায় রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ দুপুর ১২ টা নাগাদ কোচবিহার লোকসভা…
Share this:
রাজ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বড় পদক্ষেপ নিলেন সৌমিত্র খাঁর
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার প্রতিবাদে ২৭ আগস্ট নবান্ন অভিযানের…
Share this:
শেষ হাসি হাসবে কে, গণনার ৪ ঘণ্টা পার
দিল্লির মসনদে বসবে কে? মোদি নাকি ইন্ডিয়া জোট? কে দেখাবে চমক? আজ ৪ জুন। ভোট গণনার দিন। ইতিমধ্যে চার ঘণ্টা…
