পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে, আলিপুরদুয়ার জেলা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার তৃণমূল কর্মীরা দলে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছে। শনিবার আলিপুরদুয়ার জেলা এক নম্বর ব্লকের বাবুরহাট খেলার মাঠেই এই জনসভার আয়োজন করেছে জেলা তৃণমূল। ওই জনসভায় যোগ দিতে কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বহু কর্মী সমর্থক যাচ্ছেন। শনিবার কালচিনির বিভিন্ন এলাকার তৃণমূলের নেতৃত্বরা ওই জনসভার যোগ দিতে রওনা দেন। কালচিনি ব্লকের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বহু কর্মী সমর্থকরাও যাচ্ছেন। শনিবার সকালে ফালাকাটা জটেশ্বর দলগাঁও,দেওগাঁও সহ বিভিন্ন এলাকার তৃণমূলের নেতৃত্বরা সভায় যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের বাবুরহাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সভার প্রস্তুতি চলছে জোরকদমে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী এসে পৌঁছে গেছে বাবুরহাটে।
Related Posts
গৌরিহাটের বারুনী মেলা ভোটের বাজারেও বেশ জমজমাট
ভোটের বাজারেও বেশ জমজমাট রূপ নিয়েছে গৌরিহাটের বারুনী মেলা। প্রতিদিন রাতে অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে মেলায়। মেলায় জলপাইগুড়ি প্রজাপিতা…
Share this:
চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠল আশা কর্মীদের মারধরের চেষ্টার
পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০ এর প্রোগ্রাম ম্যানেজারের বদলি ও অবসরেরব দাবিতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ প্রদর্শন করলো পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য…
Share this:
নির্বাচনের আগে বকেয়া টাকার জন্য ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন
বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কাজে যুক্ত ঠিকাদার দের একটি…
