মেদিনীপুরে ‘ডেলিভারি-ইন-মিনিটস’ পরিষেবা ‘অ্যামাজন নাও’ চালু করল অ্যামাজন। এর মাধ্যমে ফল-সবজি, দুধ, পাউরুটি, মুদিখানার সামগ্রী, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার, ফ্যাশন ও বিউটি পণ্য, ছোট যন্ত্রপাতি এবং হোম-কিচেনের সামগ্রী-সহ হাজার হাজার পণ্য কয়েক মিনিটে ডেলিভারি পাবেন গ্রাহকরা।
মেদিনীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি প্রিমিয়াম চকোলেট, ড্রাই ফ্রুটস, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্যের চাহিদাও রয়েছে। অ্যামাজন-এর নিত্য প্রয়োজনীয় বিভাগের শ্রীকান্ত শ্রী রাম জানান, অ্যামাজন নাও ভারতে বছরে ১ বিলিয়ন ডলারের বার্ষিকীকৃত মোট বিক্রি অতিক্রম করেছে এবং চালুর পর থেকে প্রতি ত্রৈমাসিকে অর্ডার দ্বিগুণ হয়েছে।
বর্তমানে ৬০টিরও বেশি শহরে ৭৫০টির বেশি মাইক্রো-ফুলফিলমেন্ট ও আরবান ফুলফিলমেন্ট সেন্টারের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। দীপাবলির মধ্যে ১০০টি শহরে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে অ্যামাজন-এর।
এদিকে, ৮ই অক্টোবর থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। এই উপলক্ষ্যে অ্যামাজন ডট ইন-এ বিভিন্ন পণ্যে অফারের পাশাপাশি এসবিআই ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ই এমআই লেনদেনে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় এবং প্রাইম সদস্যদের অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ থাকবে।
