শিলিগুড়ি থানার অন্তর্গত পানিট্যাংকি ফাঁড়ির ঠিক পিছনে আদর্শ পল্লি এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার পরিবারের তিন সদস্য কাজের জন্য বাইরে বেরিয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,এলাকায় থাকা একটি নার্সিংহোমের কর্তব্যরত নার্সরা প্রথমে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন।বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় পানিট্যাংকি ফাঁড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।এরপর পুলিশ দমকল বিভাগকেও খবর দেওয়া হয়।খবর পেয়ে শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তবে আগুনের জেরে বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কী কারণে আগুন লাগল,তা এখনও স্পষ্ট নয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।
Related Posts
JPSC-JSSC প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, প্রতিবাদে সরব ছাত্র সংগঠনগুলি
ঝাড়খণ্ডে JPSC ও JSSC পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্তের…
Share this:
শিলিগুড়ি টেবিল টেনিস সংস্থায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার প্রশাসনিক স্বচ্ছতা, নির্বাচন প্রক্রিয়া এবং খেলোয়াড়দের অধিকার নিয়ে একাধিক অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন সংস্থার…
Share this:
আন্তর্জাতিক মহলে প্রশংসিত ভারতের নির্বাচন
ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নির্বাচন…
