সীমান্তে দাঁড়িয়ে অটুট উৎসব: সিঙ্গাবাদের জমিদার বাড়ির পুজো

দেশভাগের বিভাজন রেখা টেনে দিয়েছে সীমান্ত, ভেঙে পড়েছে জমিদারি প্রথা, বদলেছে সময়। তবুও কাঁটাতারের মাত্র ৫০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা সিঙ্গাবাদ জমিদার বাড়ি আজও সাক্ষী সেই অবিচ্ছিন্ন ঐতিহ্যের, যা গুলির শব্দে শুরু হয় দুর্গাপুজোর সূচনা।

সাত পুরুষ পেরিয়েও টিকে আছে এই প্রথা।

আজ ভাঙাচোরা দেওয়ালের ফাঁক গলিয়ে দেখা যায় ইতিহাসের ছাপ। অথচ চারদিনের এই উৎসবে জমিদারবাড়ির প্রাঙ্গণ ভরে ওঠে মিলনমেলায়। পাত পেড়ে ভোজন, প্রতিমা বিসর্জন, আর স্থানীয় মানুষের আবেগ মিলিয়ে সৃষ্টি করে এক অদ্ভুত সংহতি।

সীমান্ত বদলেছে, যাতায়াত কঠিন হয়েছে, তবুও মানুষের ভিড় থেমে নেই। তিলাসনের মানুষ আজও এই পুজোকে মনে করেন নিজের অস্তিত্বের প্রতীক। তাই প্রতিবছর শারদীয়া এলে জমিদার বাড়ি হয়ে ওঠে শুধু পুজোমণ্ডপ নয়, ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত পাঠশালা।