এক সপ্তাহের মধ্যে ফের চুরির হানা পোস্ট অফিসে

শিলিগুড়ি বাজার পোস্ট অফিসে সপ্তাহখানেক আগেই চুরির ঘটনা ঘটেছে তারপর আবারো সোমবার রাতে দরজা ভেঙে চুরির চেষ্টা, যা ঘিরে কর্মীদের মধ্যে ভয়ে সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে তাই সাত দশ দিন আগে এই পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটে, খাওয়া যায় বেশ কিছু জিনিস। আবারো চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশ শিলিগুড়ি থানার পুলিশ এসে গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করে। পোস্ট অফিস ইনচার্জ মৌসুমী সাহা জানান বেশ কিছুদিন আগে আমাদের এই পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটে।

সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে কিন্তু তদন্তে অগ্রগতির আগেই আবারো এই পোস্ট অফিসে পুরীর চেষ্টায় অফিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ডিপার্টমেন্টের উচ্চতর ও আধিকারিকদের সমস্ত বিষয় জানানো হয়েছে। শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। শিলিগুড়ি, মিলনপল্লী টিএনটি কোয়ার্টারে এই পোস্ট অফিস অবস্থিত। দীর্ঘদিন থেকেই এখানে এই অফিস চলছে।

কিন্তু টিএনটির কুয়াটার গুলিতে পরিবার না থাকার কারণে সমস্ত এলাকা রাত হলেই সমাজবিরোধীদের নিয়ন্ত্রণে চলে যায় সেই কারণেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন বারবার টহলদারি চালালেও কিছুতেই এই সমস্ত সমাজবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত সিসিটিভির নজরদারিতে এই পোস্ট অফিসকে আনার অনুরোধ করা হয়েছে। যাতে এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত দোষীদের শনাক্ত করা যায়।