আইন শিক্ষায় ভর্তির প্রবেশিকা SLAT ২০২৭-এর আবেদন শুরু

সিম্বায়োসিস ল অ্যাডমিশন টেস্ট (SLAT) ২০২৭-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পুনে, নয়ডা, হায়দ্রাবাদ ও নাগপুরের সিম্বায়োসিস ল স্কুলে স্নাতক আইন কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হবে।

আগামী ১৯ ও ২৬শে ডিসেম্বর ২০২৬ দেশের ৬২টি কেন্দ্রে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬০ মিনিটে ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। লিগ্যাল রিজনিং, লজিক্যাল অ্যাপ্টিটিউড, অ্যানালিটিক্যাল স্কিলস, রিডিং কমপ্রিহেনশন ও জেনারেল নলেজ—পাঁচটি বিভাগ থাকবে। দু’বার পরীক্ষায় বসা যাবে এবং সর্বোচ্চ স্কোরটি বিবেচিত হবে। তবে নেগেটিভ মার্কিং নেই।

এই পরীক্ষার রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৬। দ্বাদশ শ্রেণিতে সাধারণ প্রার্থীদের ন্যূনতম ৪৫% এবং SC/ST প্রার্থীদের ৪০% নম্বর প্রয়োজন। আবেদন করতে হবে slat-test.org-এ। পরীক্ষার ফি ২,৫৫০ টাকা এবং প্রতিটি প্রোগ্রামের জন্য অতিরিক্ত ১,০০০ টাকা দিতে হবে।