ভারতের অন্যতম প্রধান সমন্বিত জ্বালানি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান ‘অপ্রভা এনার্জি’, তাদের উদ্ভাবনী কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং সমাধানের জন্য জাতীয় স্বীকৃতি লাভ করেছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের ‘ন্যাশনাল কনফারেন্স অন দ্য ইউজ অফ এআই অ্যান্ড এমএল ইন দ্য পাওয়ার ডিস্ট্রিবিউশন সেক্টর’-এ এই সম্মাননা প্রদান করা হয়। কেন্দ্রীয় বিদ্যুৎ এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লাল খাট্টার অপ্রভা এনার্জি দলের হাতে রানার-আপ পুরস্কারটি তুলে দেন।
উক্ত সম্মেলনে ডিসকম, প্রযুক্তি প্রদানকারী এবং হোম অটোমেশন খাতের প্রায় ২০০টি সমাধান প্রদর্শিত হয়। এর মধ্যে অপ্রাভা এনার্জি তাদের পার্টনার ‘ওয়ার্ক অন গ্রিড’-এর সহযোগিতায় তৈরি ‘ডিসকম জিপিটি (গ্রিড.)’ প্রদর্শন করে। এটি একটি পরবর্তী প্রজন্মের প্রযুক্তি, যা জেনারেটিভ এআই এবং উন্নত মেশিন লার্নিং ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ গ্রিডের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে সক্ষম।
অপ্রভা এনার্জি-র ম্যানেজিং ডিরেক্টর রাজীব রঞ্জন মিশ্র বলেন, “গ্রিড. হল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে নতুন করে সাজানোর একটি প্রয়াস। এটি কেবল প্রযুক্তির আধুনিকীকরণ নয়, বরং গ্রিডের নির্ভরযোগ্যতা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার একটি সাহসী পদক্ষেপ। বিদ্যুৎ মন্ত্রণালয়ের এই স্বীকৃতি আমাদের উদ্ভাবন এবং স্থায়িত্বের পথে আরও উৎসাহিত করবে।” অপ্রভা এনার্জি বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় ৭.৮ মিলিয়ন স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে, যা দেশের ডিজিটাল জ্বালানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
