অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI) তাদের ইনফ্লুয়েন্সার অ্যাডভারটাইজিং গাইডলাইন সংশোধন করেছে, বিশেষ করে স্বাস্থ্য ও অর্থ ক্ষেত্রের ইনফ্লুয়েন্সারদের জন্য নিয়মাবলী পরিবর্তন করা হয়েছে।
আপডেট করা গাইডলাইনে এখন সাধারণ প্রচার এবং কারিগরি পরামর্শের মধ্যে পার্থক্য করা হয়েছে। ইনফ্লুয়েন্সারদের কেবল তখনই যোগ্যতা থাকতে হবে এবং সেই যোগ্যতা প্রকাশ করতে হবে যখন তারা এমন কারিগরি তথ্য প্রদান করবেন যা ভোক্তারা বিশেষজ্ঞ-পরামর্শ হিসেবে ব্যাখ্যা করতে পারবেন। সাধারণ বিজ্ঞাপন বা জনস্বার্থ বার্তার ক্ষেত্রে এখন আর এই যোগ্যতার প্রয়োজন নেই, যেমন – একটি বীমা কোম্পানি যখন ইনফ্লুয়েন্সারদের দিয়ে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তার কথা বলায় বা একটি স্বাস্থ্যকর খাবারের কোম্পানি যখন কোনও শেফ বা ফুড ব্লগারের সঙ্গে মিলে মিল সার্ভিস প্রচার করে।
ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখন সাধারণ এন্ডোর্সমেন্টের বাইরে গিয়ে ব্র্যান্ড কমিউনিকেশনের বিভিন্ন দিকের জন্য স্ট্রাটেজিক পার্টনারশিপে পরিণত হয়েছে – একথা উল্লেখ করে এএসসিআই-এর সিইও ও সেক্রেটারি জেনারেল মনীষা কাপুর বলেছেন, এই আপডেট করা গাইডলাইন বিএফএসআই (BFSI) এবং হেলথ ও নিউট্রিশন সেক্টরে কাজ করা ইনফ্লুয়েন্সারদের জন্য প্রয়োজনীয় সূক্ষ্মতা প্রদান করতে পারবে।
