বাংলার ফের সুনাম অর্জন। আবারও সোনার পদক জয়। প্রাপকের নাম – অনিমেষ রায়। জাতীয় গেমসে এই পদক প্রাপ্তির খবর সুদূর আমেদাবাদ থেকে কলকাতাতে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পরিপ্রেক্ষিতেই এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, গুজরাটে অনুষ্ঠিত ৬৮ তম জাতীয় স্কুল গেমস ২০২৪ – এর অনূর্ধ্ব – ১৯ বিভাগে এই পদক। ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমি – র তিরন্দাজ অনিমেষ রায় সোনার পদক জয় করেছে। তাঁর এই সাফল্যের জন্য অনিমেষকে তিনি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর আরো সংযোজন, অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের এই খেলাধুলার সুযোগ করে দিতেই ঝাড়গ্রামে তিরন্দাজ একাডেমি সহ বাংলার বিভিন্ন প্রান্তে – ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য এ পর্যন্ত মোট ৮টি একাডেমি রাজ্য সরকার তৈরি করেছে। এটা আমার গর্বের বিষয়। আগামীতে সংশ্লিষ্ট একাডেমি থেকে প্রতিভাবানেরা পৌঁছে যাবে অলিম্পিকে, দেশের মুখ উজ্জ্বল করবে – এই প্রত্যাশার কথা ও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ।
Related Posts
টুর্নামেন্টে নজর কাড়লেন বাংলার রিচা ঘোষ, জয় আরসিবির
মেয়েরা করে দেখালেন, ছেলেরা পারেননি এখনও। তাও আবার টুর্নামেন্ট শুরু হওয়ার ১ বছরের মধ্যেই! মেয়েদের আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগে…
Share this:
রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইকে হারাল বেঙ্গালুরু
আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে শেষ বলের নাটকে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এই…
Share this:
প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি টুটু বসু
প্রয়াত ক্রীড়া প্রশাসক ও মোহনবাগান কর্তা স্বপনসাধন বসু। ক্রীড়া মহলে তিনি টুটু বসু নামেই পরিচিত ছিলেন। মঙ্গলবার গভীর রাতে শেষ…
