মেডিক্যাল সার্ভিস সেন্টার ও সার্ভিস ফোরাম এবং নার্সেস ইউনিটি – এই তিন সংগঠনের তরফে সল্টলেকের স্বাস্থ্যভবনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এম এস সি’র পক্ষে রাজ্য সম্পাদক ডা. বিপ্লব চন্দ্র এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, মেডিক্যাল কলেজগুলোতে দুর্নীতি ও থ্রেট কালচারের দীর্ঘ দুর্বৃত্তায়নের চরমে ফলশ্রুতিতেই অভয়ার ভয়াবহ হত্যাকাণ্ড। এরপরেও থ্রেট কালচারের মাথাদের বাঁচাতে ব্যস্ত রাজ্য প্রশাসন। এর প্রতিবাদেই এই অভিযান। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার পরদিন শুনানি রয়েছে। সার্ভিস ডক্টর’স ফোরাম এর পক্ষে সাধারণ সম্পাদক ডা. সজল বিশ্বাস ও নার্সেস ইউনিটির সম্পাদিকা ভাস্বতী মুখার্জি এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
Related Posts
গঙ্গাসাগর মেলায়, শান্তিপূর্ণ আয়োজন ও পুণ্যস্নানের কামনা মুখ্যমন্ত্রীর
গঙ্গাসাগর মেলায় আগত দেশ-বিদেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি সকল…
Share this:
আমেরিকার দুর্গাপূজায় এবারের থিম বিদেশের মাটি তে একটুকরো বাংলা
আমেরিকার মাটিতে এক টুকরো বাংলা, সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে এক টুকরো বাংলা সমস্ত পুজো…
Share this:
টোল দু*র্নীতির অভিযোগে কলকাতায় ইডির হা*না
জাতীয় সড়কে টোল আদায়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তে বুধবার সকালে কলকাতার শেক্সপিয়র সরণির একটি আবাসনে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…
