ফার্টিলিটি ক্লিনিকে কেন ২৫ বছর বয়সীদের ভিড় বাড়ছে এবং এটি আমাদের আধুনিক ভারত সম্পর্কে কী বার্তা দেয়

আজকাল যেকোনও ক্লিনিকে একটি সাধারণ দিনে, ফার্টিলিটি ওয়েটিং রুমে বিশের কোঠার  মাঝামাঝি বয়সী মহিলাদের বসে থাকতে দেখা আর কোনও অস্বাভাবিক বিষয় নয়। এটি এই কারণে নয় যে তারা তাড়াতাড়ি পরিবার পরিকল্পনা করছেন, বরং এই কারণে যে কিছু একটা ঠিক মনে হচ্ছে না – অনিয়মিত ঋতুচক্র, জেদি ব্রণ, অকারণে ওজন পরিবর্তন, অথবা কেবল একটি ক্রমবর্ধমান উদ্বেগ যে তাদের শরীর যেভাবে চলা উচিত সেভাবে চলছে না। বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, হাওড়ার ফার্টিলিটি স্পেশালিস্ট ডাঃ সোনালী মণ্ডল বন্দ্যোপাধ্যায় বলেন, এই পরিবর্তনটিই আধুনিক ভারত সম্পর্কে অনেক কিছু বলে দেয়।

একটি প্রজন্ম যেখানে সকলে দেখতে স্বাস্থ্যকর, কিন্তু সব সময় সুস্থ নয়

এই তরুণ রোগীদের মধ্যে অনেকেরই বাহ্যিক রূপ দেখে ফিট মনে হয়। তবুও পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), থাইরয়েডের ভারসাম্যহীনতা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ওভিউলেটরি ডিসফাংশনের মতো সমস্যাগুলো আগের তুলনায় অনেক কম বয়সেই ধরা পড়ছে। গবেষণা বলছে যে, বর্তমানে ভারতের প্রজননক্ষম বয়সের প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন পিসিওএস-এ আক্রান্ত এবং এর উপসর্গগুলো অনেক সময় বিশের কোঠার শুরুতেই দেখা দিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাড়তে থাকা মানসিক চাপ, ঘুমের অভাব, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এবং দীর্ঘক্ষণ বসে কাজ করার অভ্যাস, যা পুরো বিষয়টিকে আরও পরিষ্কার করে তুলছে।

পুরুষ সঙ্গীরাও এর বাইরে নন। সাম্প্রতিক ভারতীয় তথ্যে দেখা গিয়েছে যে, গত দুই দশকে গড় শুক্রাণুর সংখ্যা ক্রমাগত হ্রাস পেয়েছে, যা বিশ্বব্যাপী এক ট্রেন্ডেরই প্রতিফলন। দেখা যাচ্ছে যে, জীবনযাত্রার চাপের প্রভাব শরীরের যে ব্যবস্থাগুলোতে সবার আগে পড়ে, তার মধ্যে উর্বরতা অন্যতম।

সচেতনতা বদলেছে, বদলেছে ভীতি

তরুণ প্রজন্মের ফার্টিলিটি কনসালটেশনের জন্য আসার আরেকটি কারণ হলো সচেতনতা। সোশ্যাল মিডিয়া, পডকাস্ট এবং সমবয়সীদের মধ্যে কথোপকথন বিভিন্ন বিষয় যেমন এগ ফ্রিজিং, ফার্টিলিটি টেস্টিং এবং আইভিএফ সংক্রান্ত আলোচনাকে স্বাভাবিক করে তুলেছে। যদিও এটি অনেকের জন্য অনেক আগেই ডাক্তারকে সঠিক প্রশ্ন করার পথ খুলে দিয়েছে, কিন্তু একইসঙ্গে দুশ্চিন্তাও তৈরি করেছে। ইন্টারনেটে থাকা অর্ধেক বা আংশিক তথ্যের প্রভাবে একটি পিরিয়ড মিস হওয়া বা একটি সাধারণ অস্বাভাবিক রিপোর্টকেও তখন বিপর্যয়কর বলে মনে হতে পারে।

তাই ক্লিনিকগুলোতে কেবল চিকিৎসাগত সমস্যাই নয়, বরং আবেগজনিত উদ্বেগও দেখা যাচ্ছে— যেখানে তরুণ-তরুণীরা একটু আশ্বস্ত হতে, স্বচ্ছ ধারণা পেতে এবং একটি সঠিক পরিকল্পনা করতে চাইছেন।

এটি আমরা ঠিক কেমন দেশে পরিণত হচ্ছি সে সম্পর্কে ধারণা দিচ্ছে

এই প্রবণতাটি একটি পরিবর্তনশীল সমাজের প্রতিফলন ঘটায়। কেরিয়ারের ভাবনা এখন অনেক আগে থেকে শুরু হচ্ছে, আবার বিয়ে হচ্ছে দেরিতে, এবং শারীরিক সময়সীমা পেশাগত ও সামাজিক প্রত্যাশার সঙ্গে মিলছে না। ভারতের শহরগুলোতে প্রথম সন্তান ধারণের গড় বয়স ক্রমাগত বাড়ছে, এমনকি যেখানে মেটাবলিক এবং হরমোনজনিত সমস্যা আগের চেয়ে এনেক আগে শুরু হয়ে যাচ্ছে।

সংকট হলে তবেই পরিষেবা নেওয়ার ধারণা থেকে দূরদর্শিতার পথে পরিবর্তন

গুরুত্বপূর্ণ হলো, এটি সব সময় নেতিবাচক কোনও ধারণা দেয় না। ২৫ বছর বয়সে সাহায্য নেওয়া মানে এটি আপনাকে জীবনযাত্রার পরিবর্তন, চিকিৎসাগত ব্যবস্থাপনা বা সাধারণ পর্যবেক্ষণের মাধ্যমে সংশোধনের সুযোগ দেয়। এটি ফার্টিলিটির চিকিৎসাকে শেষ অবলম্বন হিসেবে দেখার পরিবর্তে একে সামগ্রিক স্বাস্থ্য পরিকল্পনার অংশ হিসেবে দেখার দিকে একটি পদক্ষেপকে চিহ্নিত করে।

ভবিষ্যতে যারা আইভিএফ-এর কথা ভাবছেন, তাদের জন্য এই প্রাথমিক আলোচনাগুলো প্রায়ই অমূল্য কিছু সময়, দৃষ্টিভঙ্গি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এনে দেয়।