ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার হল বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫-এর টাইটেল পার্টনার

ভারতের শীর্ষস্থানীয় স্পোর্টস ও অ্যাথলেজার ফুটওয়্যার ব্র্যান্ড ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫-এ টাইটেল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে রাজ্যের উদীয়মান ক্রীড়াবিদদের জন্য সহায়তামূলক পরিকাঠামো গড়ে তোলার অঙ্গীকার করছে সংস্থা।

পুরুষ ও মহিলা – উভয় বিভাগের খেলাই সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ৩ এবং ফ্যানকোড-এ। সংস্থার সিইও নিখিল আগরওয়াল জানান, “ইডেন গার্ডেন্স ও সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তিদের রাজ্যে তরুণ প্রজন্মের ক্রীড়ামনস্কতাকে উৎসাহ দিতে এই উদ্যোগ।”

এই অংশীদারিত্ব ক্যাম্পাসের ব্র্যান্ড দর্শন ‘মুভ ইয়োর ওয়ে’ (Move Your Way) অনুযায়ী, যা কেবল স্পনসর নয় – রাজ্যজুড়ে তরুণদের অনুপ্রেরণা জোগাতে একটি কার্যকর পদক্ষেপ।