পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা মনোনয়নপত্র জমা করলো। মঙ্গলবার কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে কার্শিয়াং এর BDO অফিসে মনোনয়নপত্র জমা করে প্রার্থীরা। মহা মিছিলে উপস্থিত ছিলেন দলের সভাপতি অনিত থাপা। দীর্ঘ প্রায় ২২ বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল। মঙ্গলবার জিটিএ এলাকার সমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীদের মনোনয়নপত্র জমা করে। একইভাবে মঙ্গলবার দুপুরে কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে BGPM দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। এদিন এই মহা মিছিলটি কার্সিয়াংয়ের টাউন হল থেকে শুরু করে বিডিও কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিন এই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের সভাপতি অনিত থাপা। এদিন মিছিল শেষে কার্শিয়াংয়ে বিডিও কার্যালয়ে গিয়ে প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দেন।
Related Posts
মেচি নদী থেকে উদ্ধার হাতির ছানার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, নাম হলো ‘লাকি’
মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতির ছানাটির নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার নাম রাখে ‘লাকি’। বর্তমানে ছানাটি জলদাপাড়া…
Share this:
দার্জিলিং মহাকাল মন্দিরে ছোট পোশাক নিষিদ্ধ, জারি পোশাকবিধি — মতভেদ ভক্তমহলে
পর্যটকে ভরা পাহাড়ি শহর দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে মহিলাদের মিনিস্কার্ট বা অন্যান্য ছোট পোশাক পরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল মন্দির কমিটি।…
Share this:
দার্জিলিং সফরের শেষ দিনে মহাকাল মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর
প্রাকৃতিক দুর্যোগের পর দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে দার্জিলিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিনের সফরে ধসে বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি খতিয়ে…
