তুফানগঞ্জ এর বালাভুত গ্রাম পঞ্চায়েতের ৯/২৪৭,২৪৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলনের মঞ্চে চটুল নাচ। নিন্দার ঝড় জেলা জুড়ে। বর্তমানে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মঞ্চে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সহ স্থানীয় নেতৃত্বরা। একই মঞ্চে চললো চটুল নাচ। বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি বিজেপির। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই মোতাবেক গতকাল তুফানগঞ্জের বালাভুত গ্রাম পঞ্চায়েতেও বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুথ সম্মেলনের পাশাপাশি এদিন একই মঞ্চে চলে চটুল নাচ।আর তাতেই নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। এই ঘটনার পর বিজেপি নেতৃত্বরা জানান পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাস তৈরী করছে তৃণমূল কংগ্রেস। বাংলার সংস্কৃতিকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে শাসক দল।
Related Posts
উচ্চ রক্তচাপ কমাতে রোজ খান ড্রাই ফ্রুটস
উচ্চ রক্তচাপের সমস্যায় এখন বয়স আর বাধা নয়। যে কোনো বয়সেই উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে। রক্তচাপ বেড়ে যাওয়া মানে বিভিন্ন…
Share this:
সাইবার প্রতারণার টাকা উদ্ধার করে ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ
সাইবার প্রতারণার টাকা উদ্ধার করে ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। প্রতারণার প্রায় ২৫ লক্ষ টাকা…
Share this:
ভিজছে উত্তর, পুড়ছে দক্ষিণ, কবে স্বস্তির আবহাওয়া পাবে বঙ্গ?
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া,…
