১ অক্টোবর ২০২২ তে শুরু হয়েছিল বিগ বস ১৬। মাঝখানে বাড়িয়ে দেওয়া হয় এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সময়সীমা। বিগ বস ১৬ শেষ হয়েছে গতকাল রবিবার ১২ ফেব্রুয়ারী ২০২৩।সন্ধ্যে সাতটা থেকে শুরু হয়েছিল এই শো এর গ্র্যান্ড ফিনালে । শেষ পাঁচ প্রতিযোগীর নাম হল, শালিন ভানোত, প্রিয়ঙ্কা চাহার চৌধুরী, অর্চনা গৌতম, শিব ঠাকরে এবং এমসি স্ট্যানে। বিজয়ীর মুকুট মাথায় উঠেছে এমসি স্ট্যানে এর।
বিগ বস সিজন ১৬ যখন শুরু হয়েছিল তখন ৫০ লক্ষ টাকা প্রাইজ মানি ছিল এই রিয়েলিটি শো এর। কিন্তু খেলা চলতে চলতে ক্রমশ কমতে থাকে প্রাইজ মানি এমনকি শূন্যও হয়ে গিয়েছিল তা। অবশেষে প্রাইজমানি এসে দাঁড়ালো ২১ লক্ষ ৮০ হাজার টাকায়।
অর্থাৎ ‘বিগ বস ১৬’ এর বিজয়ী এমসি স্ট্যান এই পুরো টাকাটাই পুরস্কার হিসেবে পেয়েছেন। শুধু তাই ই পাননি এর সঙ্গে পেয়েছেন আরও কিছু পুরস্কার। জানা গেছে যে একটি দুর্দান্ত বিলাসবহুল গাড়িও পুরস্কার পেয়েছেন বিজয়ী এমসি স্ট্যান।
