প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের দিনহাটা মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো। সোমবার দিনহাটা শহরের সংহতি ময়দানে প্রথম বর্ষ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমা শাসক রেহেনা বশির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পুরসভার আধিকারিক অলোক কুমার সেন, মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের মার্চ পাষ্টের অভিবাদন গ্রহণ করেন মহকুমা শাসক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, দিনহাটায় এই প্রথম মাদ্রাসার স্তরের মহাকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় কুড়িটি স্কুলের দুই শতাধিক ছাত্র-ছাত্রী ৬২টি ইভেন্টে অংশ নেয়।
Related Posts
মোহনের মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে আজ ছয় ঘন্টার ধর্মঘট
কোচবিহার বানেশ্বরের ঐতিহ্য কচ্ছপের মৃত্যু ও চুরি হয়ে যাওয়া নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে আজ ৬ ঘন্টা বানেশ্বর বন্ধের ডাক…
Share this:
বিমান পরিষেবা শুরুর আগেই রাজ্য ও কেন্দ্রের ভূমিকা নিয়ে রাজনৈতিক জল্পনা
আজ থেকে শুরু হতে চলেছে কোচবিহার কলকাতা বিমান পরিষেবা। বিমান পরিষেবা শুরু হওয়ার আগেই রাজ্য এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে শুরু…
Share this:
পরিবহন আইনের বিরুদ্ধে সরব কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন
পরিবহন আইনের বিরুদ্ধে সরব হলো কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন পরিচালিত এই সংগঠনের পক্ষ থেকে এদিন…
