দুই বিলিয়নেরও বেশি লাইফটাইম ডাউনলোডের গেম ক্ল্যাশ অব ক্ল্যানস দ্বিতীয়বারের মতো WWE-এর সঙ্গে সংযুক্ত হলো। এবার WWE সুপারস্টার কোডি রোডস এবং WWE কিংবদন্তি জন সিনা-র এক দশকের পুরনো গেমিং প্রতিদ্বন্দ্বিতা পৌঁছে গিয়েছে গেমের ভিলেজে।
১লা সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত খেলোয়াড়রা প্রতিদিনের রেইডে সেনা-র লুটে ভরা বেস খুঁজে পাওয়ার সুযোগ পাবেন। সফল রেইডে মিলবে একবারের জন্য কোডি রোডস স্ট্যাচু । রোডস-এর সঙ্গে এই অভিযানে যোগ দিয়েছেন দ্য আন্ডারটেকার, আইও স্কাই -সহ আরও WWE সুপারস্টার।
ক্রসওভার ইভেন্টে ছয় WWE সুপারস্টার-কে ক্ল্যাশ অব ক্ল্যানস হিরো চরিত্রে দেখা যাবে—কোডি রোডস ‘বারবেরিয়ান কিং’, এলেক্সা ব্লিস ‘আর্চার কুইন, দ্য আন্ডারটেকার ‘গ্র্যান্ড ওয়ারডেন ’, আইও স্কাই ‘রয়্যাল চ্যাম্পিয়ন’, জে উসো‘ মিনিয়ন প্রিন্স’ এবং কেইন ‘ড্রাগন ডিউক’।
এছাড়াও থাকছে WWE-থিমযুক্ত Temporary Troops, WWE Money in the Bank-ভিত্তিক ভিলেজ থিম এবং WWE Chests-এ অ্যাকশন ফিগার ইকুইপমেন্ট, চ্যালেঞ্জ টিকিটস ও নিশ্চিত কোডি রোডস স্কিন । WWE Money in the Bank ১০ই অক্টোবর নিউ অরলিন্স-এ অনুষ্ঠিত হবে। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আইওএস বা গুগল প্লে-তে ক্ল্যাশ অব ক্ল্যানস ডাউনলোড করে এই অভিযানে যোগ দিতে পারবেন খেলোয়াড়রা।
