ভারতের অন্যতম প্রধান ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম কয়েনসুইচ, ওয়াজিরএক্স-এর উপর জুলাই ২০২৪-এ সংঘটিত তথাকথিত সাইবার অ্যাটাকের শিকার ইউজারদের সাহায্য করার জন্য ‘কয়েনসুইচ কেয়ারস’ নামে ৬০০ কোটি টাকার একটি রিকভারি প্রোগ্রাম ঘোষণা করেছে।
এই কর্মসূচির উদ্দেশ্য হল ক্ষতিগ্রস্ত ইউজারদের ক্ষতি পুনরুদ্ধার করতে, পুরস্কার অর্জন করতে ও ক্রিপ্টো বাজারে আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করা। “এই শিল্পের অন্যতম নেতা হিসেবে, আমরা ইকোসিস্টেমকে সাহায্য করার জন্য আমাদের দিক থেকে কিছু করতে চেয়েছিলাম, বিশেষ করে এখন, যখন বাজার ঊর্ধ্বমুখী। আমরা চাই না ভারতের ক্রিপ্টো বিনিয়োগকারীরা কোনো সুযোগ হাতছাড়া করুক” বলেছেন কয়েনসুইচের সহ-প্রতিষ্ঠাতা আশিষ সিংঘল। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীরা যেন বর্তমান বাজারের কার্যকলাপে কোনো সুযোগ হাতছাড়া না করে তা নিশ্চিত করা।”
এই উদ্যোগটি ক্ষতিগ্রস্ত ওয়াজিরএক্স ব্যবহারকারীদের কয়েনসুইচ কেয়ারস পোর্টালের মাধ্যমে তাদের সম্ভাব্য পুনরুদ্ধার অনুমান করতে, তহবিল জমা করতে (অবিলম্বে অথবা ওয়াজিরএক্স থেকে মুক্তির পর) এবং পুরস্কার দাবি করতে সুযোগ দেবে। এই পুরস্কারগুলির মধ্যে রয়েছে – (i) নিশ্চিত সাইনআপ পুরস্কার: দুই বছরে জমা করা তহবিলের ১০% পর্যন্ত অর্জিত হতে পারে, (ii) রাজস্ব পুনঃবন্টন: কর্মসূচির মাধ্যমে উৎপন্ন ট্রেডিং রাজস্বের একটি অংশ, ব্যবহারকারীর ক্ষতির অনুপাতে বিতরণ করা হবে, (iii) রেফারেল পুরস্কার: অন্যান্য ক্ষতিগ্রস্ত ওয়াজিরএক্স ব্যবহারকারীদের রেফারেলের মাধ্যমে জমা করা তহবিলের ৫% পর্যন্ত অর্জিত হতে পারে। সাইনআপ ও রেফারেল পুরস্কার অবিলম্বে সংগৃহিত হতে শুরু করবে এবং ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি থেকে জমা করা হবে। ওয়াজিরএক্স ব্যবহারকারীর তহবিল মুক্তি দেওয়ার পরে রাজস্ব পুনঃবন্টন শুরু হবে।
কোম্পানি বিশ্বাস করে যে এই উদ্যোগটি লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করবে এবং ভারতীয় ক্রিপ্টো বাজারে আস্থা পুনরুদ্ধারে অবদান রাখবে। কয়েনসুইচ-এর অনুমান, ওয়াজিরএক্স তহবিল মুক্তি দেওয়ার ছয় থেকে আট মাসের মধ্যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত ব্যবহারকারী তাদের ক্ষতির ১০০% পুনরুদ্ধার করতে পারবে, যদিও এই কর্মসূচিটি ২৪ মাস চলবে।
