অভিযোগ রেল যাত্রীদের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দ্রুত গতির ট্রেন হিসেবে বন্দে ভারতের জনপ্রিয়তা ক্রমেই কিন্তু এবার বন্দে ভারতের বিরুদ্ধেই ক্ষোভের সঞ্চার হল যাত্রীদের মধ্যে। খরচ আরও বাড়ছে বন্দে ভারতে।

এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেসে বাধ্যতামূলক করা হয়েছে লাঞ্চ এবং ডিনার। আগে থাকা ‘নো ফুড’ অপশনটি তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্মার্টফোনের অ্যাপ থেকে টিকিট বুক করলে ওই অপশনটি পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, রেলের অ্যাপে টিকিট বুকিং ব্যবস্থায় এসেছে নতুন আপডেট। এতদিন অ্যাপ এবং আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে গেলে তিনটি অপশন দেওয়া হত যাত্রীদের।

লাঞ্চ এবং ডিনারের জন্য ভেজ এবং ননভেজ খাবারের পাশাপাশি ‘নো ফুড’ অপশনটিও বেছে নিতে পারতেন। রেল সূত্রে খবর, আগে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত নো ফুড যাত্রীদের ক্ষেত্রে ভাড়া বাবদ দিতে হত ৬১০ টাকা। আর খাবার নিলে তা হত ৯১০ টাকা। এখন খাবার বাধ্যতামূলক হওয়ায় অতিরিক্ত ৩০০ টাকা দিতে হচ্ছে যাত্রীদের।