কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্ষিতা নাবালিকার মৃত্যু হলো আজ। কোচবিহার মেডিকেল কলেজে আজ সকালে তার মৃত্যু হয়। গত ১৮ ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে বেশ কয়েকজন যুবক। পরিবারের অভিযোগ তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তার চিকিৎসা চলছিল কোচবিহার মেডিকেল কলেজে। আজ ওই নাবালিকার মৃত্যু হয় কোচবিহার মেডিকেল কলেজে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহার মেডিকেল কলেজে। রীতিমতো মৃতদেহ এবং নাবালিকার বাবাকে নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চলে টানাটানি ধস্তাধস্তি।
Related Posts
কোচবিহারের সাগরদীঘিতে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ
শনিবার সকালে কোচবিহারে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কোচবিহারের সাগর দীঘির পার এলাকায় তিনি সকালবেলা…
Share this:
কোচবিহারে প্রকাশ্যে গুলি করে হত্যা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়
কোচবিহারে প্রকাশ্যে গুলি করে হত্যা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।জানা যায়, গতকাল রাতে কোচবিহার দুই নম্বর ব্লকের মহিষবাথান এলাকায় প্রকাশ্য রাস্তায় গুলি…
Share this:
কোচবিহারে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক বৃদ্ধের
কোচবিহার:- ট্রেনে কেটে মৃত্যু হলো এক বৃদ্ধের।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি তোরসা ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে এদিন ঘুঘুমারি তোর্সা…
