বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে পুলিশ গ্রেফতার করার ঘটনার প্রতিবাদে দিনহাটার ভেটাগুড়ি বাজার এলাকায় কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ মিথ্যে মামলা দিয়ে ওই বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে আজ ভেটাগুড়ি বাজার এলাকায় পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। অবরোধ এর জেরে কোচবিহার দিনহাটা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি সামাল দিতে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিজেপির দাবি যতক্ষণ পর্যন্ত ওই বিজেপি কর্মীকে ছাড়া না হবে, তারা আন্দোলন চালিয়ে যাবেন।
Related Posts
তৃষ্ণার্ত পথচারীদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ আবার এসো সংস্থার
প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ আবার এসো সংস্থার।শনিবার সংস্থার পক্ষ থেকে খাগড়াবাড়ি হেরিটেজ গেটের সামনে দিয়ে যাতায়াত…
Share this:
চেচাখাতা নোনাই নদীতে অষ্টমী স্নান উপলক্ষে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত
বিবেকানন্দ এক নম্বর অঞ্চল মধ্য চেচাখাতা নোনাই নদীতে অষ্টমী স্নান উপলক্ষে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত হলো। সাতসকালে জংশন…
Share this:
জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা
হাওড়ায় ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা৷ সম্প্রতি হাওড়ায় আয়োজিত ওই প্রতিযোগিতায় শিলিগুড়ির…
