কোচবিহার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত অমর্তলা চড়ক পূজোর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রনামির টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা রতন কুমার পাল বলেন, প্রতিদিনের মতো এদিন সকালে তিনি মন্দিরের দরজা খুলে লাইট বন্ধ করার সময় দেখতে পান প্রণামি বাক্স সঠিক জায়গায় নেই। বাক্স টির তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তখনই এলাকাবাসী দের খবর দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে স্থানীয় বাসিন্দারা। ইতি মধ্যেই কোচবিহার কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Posts
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কোচবিহারের জন্য ৭৬.৯৩ কোটি টাকার প্রকল্প
কোচবিহার জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় ৯টি নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয়…
Share this:
নির্বাচনী প্রচারে ফের কালো পতাকার মুখে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস, উ*ত্তপ্ত চিলকিরহাট
নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের সাধারণ মানুষের বিক্ষোভ ও কালো পতাকার মুখে পড়তে হল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ…
Share this:
কোচবিহার পুরবোর্ডে আমিনা আহমেদ
আগামী এক সপ্তাহের জন্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হিসেবে উপ-পৌরমাতা আমিনা আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কোচবিহার পৌর বোর্ড। মঙ্গলবার শহরের…
