‘নর্থ বেঙ্গল পেইন্টার্স ‘ সোসাইটি অফ আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে “আর্টফেয়ার “। আজ এই নিয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংস্থার পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। ২০১৩ থেকে তাদের পথচলা শুরু তাই এ বছর দশ বছর পূর্তিতে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার বা মেলা। শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের মাঠে ১৪ই মার্চ থেকে ১৯শে মার্চ সংগঠিত হবে এই আর্ট ফেয়ার।দুপুর ১টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা।শিলিগুড়ি ছাড়াও কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে স্টল দেবেন, এবং বিভিন্ন আর্টের গ্রুপ যারা এখানে পার্টিসিপেট করতে চাইছেন তারা স্টল অনুযায়ী পার্টিসিপেট করতে পারবেন। মূলত ফাইন আর্ট, স্কাল্পচার নিয়েই তাদের এই প্রদর্শনী। ২৩ টি স্টল থাকছে এই প্রদর্শনীতে যাতে অংশগ্রহণ করছেন মূলত প্রায় পাঁচ থেকে ছয় জন করে।
Related Posts
ডাক পার্সেলের লরি থেকে উদ্ধার ৪৯টি মহিষ
ফাঁসিদেওয়ার মাদাতি টোলপ্লাজায় দুটি ডাক পার্সেলের লরি থেকে উদ্ধার ৪৯টি মহিষ। ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাক পার্সেলের…
Share this:
শিলিগুড়িতে স্কুল বাসের উপর কড়া নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ
মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে শহরের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে পুলিশ আধিকারিকরা।…
Share this:
নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে বিপুল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার
নেশার সামগ্রী পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি সংলগ ফুলবাড়ি …
