জম্মু ও কাশ্মীরের উধমপুরে ১৩৭ নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ মক ড্রিল পরিচালিত হয়। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে এই মহড়া চালানো হয় যাতে অমরনাথ যাত্রার সময় যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায় সাথে তীর্থযাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এই মহড়ায় সিআরপিএফের আধিকারিক ও জওয়ানরা অংশ নেন ও সম্ভাব্য হুমকির প্রতিকারে কৌশলগত প্রস্তুতি ও সমন্বয় সাধনের অনুশীলন করা হয়। সড়কে যান চলাচলের নিরাপত্তা থেকে শুরু করে যাত্রীদের উদ্ধার ও চিকিৎসার মতো নানা দিক খতিয়ে দেখা হয় এই মহড়ায়।
প্রসঙ্গত, প্রতিবছর হাজার হাজার তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় অংশ নেন। সেই কথা মাথায় রেখেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও জম্মু কাশ্মীর রাজ্য প্রশাসনের তরফে নেয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি।
