এবার বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের দ্বিতীয়বারের বিজেপি প্রার্থী রাজু বিস্তা।এতোদিন ধরে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাকে। কিন্তু শনিবার বিধায়কের সাংসদ পদে রাজু বিস্তার বিরুদ্ধেই মনোনয়ন জমা দেওয়ার খবর পেতেই তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। রাজু বিস্তা বলেন, “বিষ্ণুপ্রসাদ শর্মার সাংসদ হওয়ার খুব ইচ্ছে ছিল। সেটা পরিস্কার। ভালো হতো যদি তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মনোনয়ন দিতেন।”শনিবারই দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি।আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওই আক্রমণ করেন।
Related Posts
আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন শৈল শহর দার্জিলিংয়ে
গোটা দেশ ও বিশ্বের অন্যান্য প্রান্তের মতোই, শৈল শহর দার্জিলিংয়েও মহাধুমধামে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া…
Share this:
চার বন্ধু মিলে সান্দাকফু বেড়াতে গিয়ে মৃত এক
চার বন্ধু মিলে দার্জিলিংয়ের সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। কিন্তু আচমকাই তাদের মধ্যে একজন অসুস্থ বোধ করে। তাঁকে হাসপাতালে নিয়ে এসে কর্তব্যরত…
Share this:
মেচি নদী থেকে উদ্ধার হাতির ছানার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, নাম হলো ‘লাকি’
মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতির ছানাটির নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার নাম রাখে ‘লাকি’। বর্তমানে ছানাটি জলদাপাড়া…
