সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরই মধ্যে সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামী ২১ জুলাই শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত।
সংসদের কার্যাবলী সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রথমবার সংসদ বসছে পহেলগাম জঙ্গি হামলা (২২ এপ্রিল) এবং তার পরবর্তী অপারেশন সিন্দুর-এর পর।
জানা গেছে, যদি বিরোধীপক্ষ দাবি তোলে, তবে পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত সরকার। এই প্রসঙ্গে সংসদীয় কার্যবিধি অনুযায়ী সব নিয়ম মেনেই আলোচনা হবে। এর আগে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছিল ৩১ জানুয়ারি এবং শেষ হয়েছিল ৪ এপ্রিল।
