শিক্ষক দিবসে গাজোলে উপহারের চাহিদা, বাজারে উৎসবের আবহ

আজ ৫ সেপ্টেম্বর, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। তাঁর জন্মদিনটি দেশজুড়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। শিক্ষক দিবস উপলক্ষে সকাল থেকেই গাজোলের বাজারে দেখা গেল বিশেষ প্রস্তুতি। বাজারের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি-সহ নানা ধরনের উপহার সামগ্রী।

শিক্ষকদের শুভেচ্ছা জানাতে কলম, ডায়েরি, ফুল, শুভেচ্ছা কার্ড-সহ একাধিক উপহারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকাদের জন্য উপহার কিনতে বাজারে ভিড় করছেন পড়ুয়া ও অভিভাবকেরা।

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন হিসেবে প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। এই দিনকে ঘিরে গাজোলের বাজারেও তৈরি হয়েছে উৎসবের আবহ।