আত্মরক্ষার বিষয়ে মেয়েদের সচেতন করতে উদ্যোগী হলো জলপাইগুড়ি জেলা পুলিশ কর্তৃপক্ষ। মেয়েরা কিভাবে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে তা শেখানোর জন্য একটি সচেতনতা শিবিরের আয়োজন করে জেলা পুলিশ। সোমবার সকালে জলপাইগুড়ি জেলা পুলিশ লাইনে শুরু হয়েছে এই সচেতনতা শিবির।অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিজয়িনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। এই সচেতনতা শিবিরের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলার কৃতী ছাত্রছাত্রীর সংবর্ধনা জানানো হয়। উত্তরীয় পড়িয়ে সকলের হাতে ফুলের তোড়া ও উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়িনী নামাঙ্কিত টি শার্টের উদ্বোধন করেন জেলা পুলিশের আধিকারিকরা। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত নিজের বক্তব্যের মধ্য দিয়ে শিশু ও নারী পাচার এবং বাল্য বিবাহের বিষয়ে সচেতন করেন সকলকে।
Related Posts
শিলিগুড়িতে নতুন ‘প্লাটিনাম জুবিলী ভবন’ ও অধিবেশন কক্ষ উদ্বোধন
শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত ‘প্লাটিনাম জুবিলী ভবন’ ও ‘অধিবেশন কক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে…
Share this:
শিলিগুড়িতে উদ্ধার একটি সাত ফুটের শঙ্খিনী সাপ
শিলিগুড়ি:- বুধবার সাত সকালে উদ্ধার হলো একটি সাত ফুটের শঙ্খিনী বা শাঁখামুঠি সাপ।এদিন ফুলবাড়ি সংলগ্ন পুটিমাড়ি এলাকার একটি পুকুরে মাছ…
Share this:
গতবারের মতো এবছরও শহরে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল
আগামী ৪ঠা অক্টোবর শিলিগুড়ির হিলকার্ট রোডে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছ’টা থেকে শুরু হবে উৎসব। শনিবার শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে…
