ভোররাতে লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনা! লক্ষাধিক টাকার লোহার সামগ্রী ও লোহা কাটার মেশিন নিয়ে পালাল চোরেদের দল!নকশালবাড়ির উত্তর রথখোলার এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কের পাশের ঘটনা। বুধবার ভোররাতে তপন শীল নামে এক ব্যক্তি লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দল বৃষ্টিকে কাজে লাগিয়ে দোকানে সামনে পিকআপ ভ্যানে করে প্রায় লক্ষাধিক টাকার লোহার সামগ্ৰী নিয়ে চম্পট দেয়। দোকান মালিকের অভিযোগ, পুলিশ টহলদারি না থাকায় এই চুরির ঘটনা ঘটেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Posts
আদৃত-কৌশাম্বির বিয়েতে কেন এলেন না দিয়া?
চলতি সপ্তাহের বৃহস্পতিবার চার হাত এক হয়েছে আদৃত-কৌশাম্বির। এই বিয়েতে অনুপস্থিত ছিলেন মিঠাই। যেটি এখন চর্চার কেন্দ্রবিন্দু। তবে শুধু মিঠাই…
Share this:
কথায় আছে, মাছের রাজা ‘ইলিশ’, উত্তরবঙ্গ কিন্তু অন্য কথা বলে !
আকারে ছোট হলেও খাবারের পাতে ইলিশকে টেক্কা যে বোরোলি দেয়, সে কথা দাবি করেন উত্তরের অনেকেই। তা সে ভাপা হোক…
Share this:
বোমা ফেটে গুরুতর জখম দুই শিশু সহ চারজন
বোমা ফেটে গুরুতর জখম দুই শিশু সহ চারজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা থানার গোসানিমারি ২ গ্রাম পঞ্চায়েতের মালিরহাটে। পঞ্চায়েত…
