ভোররাতে লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনা! লক্ষাধিক টাকার লোহার সামগ্রী ও লোহা কাটার মেশিন নিয়ে পালাল চোরেদের দল!নকশালবাড়ির উত্তর রথখোলার এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কের পাশের ঘটনা। বুধবার ভোররাতে তপন শীল নামে এক ব্যক্তি লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দল বৃষ্টিকে কাজে লাগিয়ে দোকানে সামনে পিকআপ ভ্যানে করে প্রায় লক্ষাধিক টাকার লোহার সামগ্ৰী নিয়ে চম্পট দেয়। দোকান মালিকের অভিযোগ, পুলিশ টহলদারি না থাকায় এই চুরির ঘটনা ঘটেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Posts
তিস্তা ক্যানেলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল ডাম্পার
নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে গেল ডাম্পার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আমবাড়ি-গজলডোবা তিস্তা ক্যানেলের মিলনপল্লী সংলগ্ন এলাকায়।অল্পের জন্য প্রাণে বাঁচলেন…
Share this:
উত্তরবঙ্গ শাখার কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সম্মেলনের দিনক্ষণ স্থির
কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সম্মেলনের…
Share this:
হ্যাপি ড্রিবল্সের পক্ষ থেকে বাইচুং ভুটিয়ার জন্মদিনকে স্মরণীয় করে তুলতে কিছু বিশেষ উদ্যোগ
আজ পদ্মশ্রী বাইচুং ভুটিয়ার জন্মদিন। আর এই দিনটিকে স্মরণীয় করে তুলতে হ্যাপি ড্রিবল্সের পক্ষ থেকে নেওয়া হলো একটি মহান উদ্যোগ।…
