জনসংযোগে জোর শিলিগুড়িতে, উন্নয়নের বার্তা তুলে ধরলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৎপর হয়ে উঠছে রাজনৈতিক দলগুলি। তারই মাঝে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব।

এদিন শহরের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বিচ্ছিন্ন এলাকা সহ নয়াবাজার এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার সারেন তিনি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন ও  নির্বাচনে সমর্থন কামনা করেন।

জনসংযোগ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে গৌতম দেব তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি জানান, রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে হলে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করা জরুরি। এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় যথেষ্ট সাড়া পড়েছে বলে দলীয় সূত্রে খবর।