রাতের অন্ধকারে বিঘের পর বিঘে জমির পটল ক্ষেত কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। বিঘের পর বিঘে পটল ক্ষেত গোড়া কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ কৃষকদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকায়। ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকা সচরাচর সবজি উৎপাদনে অনেকটাই এগিয়ে থাকে। যদিও কৃষকরা ঋণ ধার করে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করে থাকেন। এবারও তারা এলাকার বেশ কয়েকজন কৃষক পটল লাগিয়েছেন। ফুল ফল দুটোই এসেছে, শুধুমাত্র আর কয়েক দিনের অপেক্ষা, বাজারে উঠতে শুরু করবে এই এলাকার পটল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতের অন্ধকারে কে বা কারা ১৫ থেকে ২০ জন কৃষকের পটল ক্ষেত গাছ কেটে নষ্ট করে দেয়। স্বাভাবিকভাবেই কূলকিনারা না পেয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন ওই এলাকার কৃষকরা। কৃষকদের দাবি প্রশাসনের দ্বারস্থ হবেন কৃষকরা এবং ক্ষতিপূরণের দাবি জানাবেন।
Related Posts
মুখ্যমন্ত্রীকে আচার্যের স্থানে দেখতে এবার বিক্ষোভে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ
উপচার্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে সামিল হল আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার আলিপুরদুয়ার বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সামনে…
Share this:
শুক্রবার আত্রেয়ী নদীর কল্যাণীঘাটে বিশেষ মহড়ার আয়োজন করল এনডিআরএফ
বন্যা সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আত্রেয়ী নদীর কল্যাণীঘাটে বিশেষ মহড়ার আয়োজন করল এনডিআরএফ। শুক্রবারের এই মহড়ায় জেলা…
Share this:
গুরুদুয়ারাকে বৈশাখী উপলক্ষে আলোর রোশনাই দিয়ে সাজিয়ে তোলা হয়েছে
উৎসবের ভরা মরশুম,পরপর রয়েছে বাসন্তী পুজো, বাঙ্গালীদের বর্ষবরণ, রামনবমী, রয়েছে ঈদ, শনিবার বৈশাখী। শিখ সম্প্রদায়ের কাছে এই বৈশাখী উৎসব গুরুত্বপূর্ণ…
