রাতের অন্ধকারে বিঘের পর বিঘে জমির পটল ক্ষেত কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। বিঘের পর বিঘে পটল ক্ষেত গোড়া কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ কৃষকদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকায়। ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকা সচরাচর সবজি উৎপাদনে অনেকটাই এগিয়ে থাকে। যদিও কৃষকরা ঋণ ধার করে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করে থাকেন। এবারও তারা এলাকার বেশ কয়েকজন কৃষক পটল লাগিয়েছেন। ফুল ফল দুটোই এসেছে, শুধুমাত্র আর কয়েক দিনের অপেক্ষা, বাজারে উঠতে শুরু করবে এই এলাকার পটল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতের অন্ধকারে কে বা কারা ১৫ থেকে ২০ জন কৃষকের পটল ক্ষেত গাছ কেটে নষ্ট করে দেয়। স্বাভাবিকভাবেই কূলকিনারা না পেয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন ওই এলাকার কৃষকরা। কৃষকদের দাবি প্রশাসনের দ্বারস্থ হবেন কৃষকরা এবং ক্ষতিপূরণের দাবি জানাবেন।
Related Posts
মঙ্গলবার দুপুরে বালুরঘাট বটকৃষ্ণ পল্লী এলাকায় রাস্তা নির্মাণের শুভ সূচনা করা হলো
স্বাধীনতার এত বছর হয়ে গেলো তবুও মেলেনি পাকা রাস্তা। বাম আমলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরেও কোন সুরাহা হয়নি! বালুরঘাট পৌরসভার…
Share this:
প্যাঙ্গোলিনের চামড়া ও আঁশসহ এক পাচারকারি গ্রেফতার
ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচার রুখে দিল বনকর্মীরা। প্যাঙ্গলিনের আঁস সহ চামড়া উদ্ধার করলো বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। পাচারের অভিযোগে…
Share this:
প্রত্যেক ফুটবলারের জন্য চাকরি ঘোষণা করলেন: মুখ্যমন্ত্রী
সন্তোষ ট্রফি জিতে মঙ্গলবার ভারতসেরা হয়েছিল বাংলা দল। বৃহস্পতিবার কোচ সঞ্জয় সেন-সহ গোটা দল নবান্নে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা…
