আলিপুরদুয়ার:- টোটোপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির।টোটোপাড়া গ্রামটি মাদারিহাট থেকে প্রায় ২২ কিমি দূরে অবস্থিত। এটি জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বার। গ্রামটির উত্তরে ভুটানের সীমান্ত তাদিং পাহাড়ের পাদদেশ, পূর্বে তোরষা নদী এবং দক্ষিণ-পশ্চিমে বুড়িদিহিং নদী অবস্থিত।সমাজকর্মী বিজ্ঞান সুব্বার দল ও বিরসা মুন্ডা মেমোরিয়াল ডায়াগনস্টিক এবং টোটোপাড়া জনকল্যাণ সংঘের যৌথ প্রকল্পে টোটোপাড়া চৌপাতির প্রত্যন্ত অঞ্চলে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবী বিজ্ঞান সুব্বা বলেন, টোটোপাড়া এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা যেমন নেই, তেমনি পরিবহন সেবাও অসুবিধাজনক, তাই আমরা খবর পেয়ে আজ বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের দুজন চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনিশিয়ান স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক্ষা করে প্রয়োজনীয় জিউ বিতরণ করার ব্যবস্থা করি। আজ আমাদের এখানে প্রায় 150 জনকে ওষুধ বিতরণ করা হয়। আগামী দিনে আমরা এখানে আরও সাধারণ মানুষের পাশে থাকব। তাঁদের এই উদ্যোগ স্থানীয় সমাজের জন্য একটি আদর্শ উদাহরণ।
Related Posts
পরিষেবা শুরুর তারিখ নিয়ে উঠছে প্রশ্ন
পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হওয়ার কথা…
Share this:
দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা ও কারফিউ জারি করল প্রশাসন
সীমান্তে ভারত পাকিস্তান সংঘাতের আবহে দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা ও…
Share this:
যান্ত্রিক ত্রুটির কারনে ধুপগুড়িতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকল বন্দে ভারত এক্সপ্রেস
ধুপগুড়ি খোলাই গ্রাম স্টেশনে দীর্ঘক্ষণ সময় ধরে আটকে থাকল বন্দে ভারত এক্সপ্রেস। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যায় গুয়াহাটিগামী…
